আমরা চাই আপনি প্রতিটি কেনাকাটায় সন্তুষ্ট থাকুন। কোনো কারণে পণ্য নিয়ে সমস্যা হলে পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে সহজেই রিটার্নের অনুরোধ করতে পারবেন।
যেভাবে রিটার্ন করবেন
- পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে ফোন (01344-382328) বা ইমেইলে ([email protected]) আমাদের জানান
- আপনার অর্ডার নম্বর, রিটার্নের কারণ এবং প্রয়োজনে পণ্যের ছবি পাঠান
- আমাদের টিম অনুরোধটি যাচাই করে রিটার্ন অনুমোদন করবে এবং পিকআপ বা পাঠানোর নির্দেশনা দেবে
- পণ্যটি অব্যবহৃত অবস্থায়, মূল প্যাকেজিং ও ট্যাগসহ ফেরত দিন
- ফেরত পাওয়া পণ্য পরীক্ষার পর আমরা পণ্য বদলে দেব অথবা রিফান্ড প্রক্রিয়া শুরু করব
যেসব পণ্য ফেরতযোগ্য নয়
- প্যাকেট খোলা হাইজিন পণ্য, যেমন ডায়াপার, ওয়াইপস ও স্কিনকেয়ার পণ্য
- খোলা বা ব্যবহৃত ফিডিং নিপল, প্যাসিফায়ার ও টিদার
- ব্যবহৃত, ধোয়া বা ক্ষতিগ্রস্ত পণ্য
- মূল প্যাকেজিং বা ট্যাগ ছাড়া পণ্য
তবে ভুল পণ্য, মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে উপরের শর্ত প্রযোজ্য নয় — সেক্ষেত্রে আমরা বিনা খরচে পণ্য বদলে দেব বা পুরো টাকা ফেরত দেব।
রিফান্ডের সময়সীমা
- বিকাশ বা নগদে পেমেন্ট: রিটার্ন অনুমোদনের পর ৩-৫ কর্মদিবস
- কার্ডে পেমেন্ট: রিটার্ন অনুমোদনের পর ৭-১০ কর্মদিবস
- ক্যাশ অন ডেলিভারি: আপনার দেওয়া বিকাশ নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হয়
পণ্যে ত্রুটি না থাকলে পরিবর্তনের ক্ষেত্রে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হতে পারে। রিফান্ডে ব্যবহৃত রিওয়ার্ড পয়েন্ট আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়।
রিটার্ন নিয়ে কোনো সমস্যা বা অভিযোগ আছে?
ফিডব্যাক দিন